হরিণের মাংস কি হালাল?

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ১২:১২ পিএম, ০২ এপ্রিল ২০২৬
হরিণের মাংস কি হালাল? ছবি: পিক্সেলস

প্রশ্ন: হরিণের মাংস কি হালাল? হরিণ কি কোরবানি করা যাবে?

উত্তর: হরিণের মাংস খাওয়া হালাল। ইসলামে হরিণ খাওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। অন্যান্য হালাল পশুর মত হরিণের মাংস খাওয়ার জন্য হরিণ যথাযথ নিয়মে আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে

তবে হরিণ কোরবানি করা যায় না। খাওয়া হালাল এমন যে কোনো পশু কোরবানি করা যায় না। কোরবানি করা যায় শুধু ছয় ধরনের গবাদি পশু; উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা।

উট, গরু ও মহিষ এ তিন পশু কোরবানিতে সর্বোচ্চ সাত জন শরিক হতে পারে। অর্থাৎ একজন, দুজন, তিনজন থেকে শুরু করে সর্বোচ্চ সাতজন ব্যক্তির পক্ষ থেকে একটি পশু কোরবানি যথেষ্ট হতে পারে। সে ক্ষেত্রে সাত জন ওই পশু কেনায় সমান শরিক হবে এবং সমানভাবে গোশতও ভাগ করে নেবে।

ছাগল, ভেড়া, দুম্বা এ তিন পশু একজনের পক্ষ থেকে কোরবানি করা যায়।

ওএফএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।