শাজুলিয়া দরবারের ৪৮তম বার্ষিক মাহফিল ২৭ নভেম্বর

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ২৬ নভেম্বর ২০২০

কবরবাসীদের রূহের মাগফেরাত ও মহামারি থেকে মুক্তির লক্ষ্যে কুমিল্লার বরুড়া উপজেলায় শাজুলিয়া দরবারের আরিফপুর খানকার ৪৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল শুক্রবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত হবে। এ দোয়া মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন শাজুলিয়া দরবারের সদরে মোন্তাজেম ও গদ্দিনশীন পীর আল্লামা আবুল হাসান শাহ মুহাম্মাদ রুহুল্লাহ শাজুলি (হাফিজাহুল্লাহ)।

ইছালে ছাওয়াব মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন শাজুলিয়া দরবারের নায়েবে মোন্তাজেম ও শাজুলিয়া যুব কাফেলার কেন্দ্রীয় সভাপতি পীরজাদা শাহ মুহাম্মাদ নূরুল্লাহ শাজুলি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দেশবরেণ্য মুফাসসিরে কুরআন হজরত মাওলানা নেছার আহমদ চাঁদপুরী।

মহামারি করোনায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অর্ধরাতব্যাপী অনুষ্ঠিত এ দোয়া মাহফিল শুক্রবার বাদ ফজর খতমে কুরআন দিয়ে শুরু হবে। দিনের বেলা মরহুম শাজুলি রাহমাতুল্লাহি আলাইহির জীবনী শীর্ষক আলোচনা, বাদ মাগরিব তা’লিম ও জিকির অনুষ্ঠিত হবে। তা’লিম ও জিকির পরবর্তী সময়ে দ্বীন ও দুনিয়ার কল্যাণে আধ্যাত্মিক গুরুত্বপূর্ণ নসিহত পেশ করা হবে।

ঈছালে সাওয়াব মাহফিলে আলোচনা করবেন দরবারের মুবাল্লি মুফতি মাওলানা মাসুম বিল্লাহ বেলালি, মাওলানা মাসুম বিল্লাহ মাদানি, মাওলানা মহিউদ্দিন বিন ইসমাইলসহ পীর সাহেব হুজুরের সফরসঙ্গীসহ দেশবরেণ্য বহু ওলামায়ে কেরাম।

শুক্রবার দিবাগত মধ্য রাতে আখেরি মোনাজাত ও তাবারক বিতরণের মাধ্যমে এ দোয়া মাহফিলের কার্যক্রম শেষ হবে।

দেশ ও জাতির কল্যাণে, মহামারি করোনা থেকে মুক্তির লক্ষ্যে এবং কবরবাসীদের রূহের মাগফেরাত কামনায় আখেরি মোনাজাত এবং তাবাররুক বিতরণের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শেষ হবে।

মাহফিলের এন্তেজামিয়া কমিটির পক্ষে খানকা কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলাম পাটোয়ারী ও সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম শাজুলিয়া তরিকা ও দরবারের সব মুরিদিন, মুহিব্বীনসহ দেশের সর্বস্তরের জনসাধারণকে মাহফিলে উপস্থিত হয়ে দুনিয়া ও আখেরাতে মহাসাফল্য লাভ করার জন্য বিশেষভাবে দাওয়াত জানিয়েছেন।

এমএমএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।