ফেসবুকে ভাইরাল

ঢাবির মসজিদে শিবিরের সাইনবোর্ড এবং ডিভাইডারে নামাজ

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ১১ মার্চ ২০২৬
ছবি: সংগৃহীত

সম্প্রতি দুটি বিষয় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তার একটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাইনবোর্ড এবং অপরটি গভীর রাতে ঢাবি এলাকার একটি সড়কের ডিভাইডারে এক ব্যক্তির নামাজ আদায়।

বিষয় দুটিকে একই সূত্রে গেঁথেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। ১১ মার্চ ৫টা ১৪ মিনিটে একটি পোস্টের মাধ্যমে দুটি বিষয়কে একই বৃত্তে লিপিবদ্ধ করেছেন তিনি।

আব্দুল কাদের লিখেছেন, ‌‘এই লোক হয়তো নামাজ পড়তে সেন্ট্রাল মসজিদেই গেছে; কিন্তু গেটের মধ্যে একটা পার্টির সাইনবোর্ড দেখে সেটাকে পার্টি অফিস ভাবছে। পরে নিরুপায় হয়ে রোড ডিভাইডারে দাঁড়িয়ে নামাজটা আদায় করে নিছে। দিনশেষে শত প্রতিকূলতায় নামাজটা তো পড়ে নিতে হবে।’

আব্দুল কাদেরের পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এ ছাড়া সড়কের ডিভাইডারে ওই ব্যক্তির নামাজ পড়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।