মাহবুব কবীর মিলনের পোস্ট

‘গ্রামে দেখলাম মাতম চলছে আলু চাষিদের’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:৪৮ পিএম, ০৭ মার্চ ২০২৬
ফাইল ছবি

‘গ্রামে দেখলাম মাতম চলছে আলু চাষিদের’ বলে মন্তব্য করেছেন সাবেক অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলন। এ বিষয়ে ৬ মার্চ সকাল ৯টা ৫০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন তিনি।

মাহবুব কবীর মিলন লিখেছেন, ‘জমিতে আলুর কেজি এবার ৭/৮ টাকা। একজন ভিক্ষুকও খুশিমনে ৮ টাকা ভিক্ষা নেবে না। গতবার ছিল ১০/১২ টাকা জমিতে। মরে ভূত হয়েছে গতবার কৃষক। এবার বাকিটুকুও মরবে।’

তিনি লিখেছেন, ‘গতবার অত্যাধিক কম দাম হওয়ায় সবাই মনে করেছে এবার দাম বাড়বে। আবার সবাই ঝাঁপিয়ে পড়েছিল আলু চাষে।’

আক্ষেপ করে তিনি লিখেছেন, ‘যুদ্ধের দামামায় পানির দামে বাজারে আলু পাওয়া যাবে। ক্রেতা বাঁচবে। কিন্তু কৃষককে বাঁচাবে কে? এমন অভাগা দেশ, যেখানে কোনো প্ল্যান প্রোগ্রাম নেই। নেই কো-অর্ডিনেশন। নেই সুষ্ঠু বাজার ব্যবস্থা।’

সবশেষে তিনি লিখেছেন, ‘সবাই সবার স্বার্থ দেখে। কিন্তু কৃষকের বেলায় কেউ নেই। গ্রামে দেখলাম মাতম চলছে আলু চাষিদের।’

এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।