নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যালেঞ্জিং পুঁজি আরব আমিরাতের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:১৩ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ৬ উইকেটে ১৭৩ রান তুলেছে তারা। অর্থাৎ জিততে হলে নিউজিল্যান্ডকে করতে হবে ১৭৪।

চেন্নাইয়ে টস জিতে ব্যাটিং বেছে নেয় আরব আমিরাত। শুরুতেই সাজঘরে ফেরেন আরিয়ানশ শর্মা (৬ বলে ৮)। তবে দ্বিতীয় উইকেটে মোহাম্মদ ওয়াসিম আর আলিশান শরাফু দারুণ এক জুটি গড়েন। ৭৭ বলে ১০৭ রান যোগ করেন তারা।

৪৭ বলে ৫ চার আর ২ ছক্কায় ৫৫ রান করে আউট হন শরাফু। হর্ষিত কৌশিক (২) ক্রিজে থাকতে পারেননি। তবে ৩৭ বলে ফিফটি তুলে নেন ওয়াসিম।

১৩ বলে ২১ রানের ক্যামিও উপহার দিয়ে যান মায়াঙ্ক কুমার। ৪৫ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৬৬ রানে অপরাজিত থাকেন অধিনায়ক ওয়াসিম।

নিউজিল্যান্ডের ম্যাট হেনরি নেন ২ উইকেট।

এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।