জোড়া ফিফটিতে আফগানিস্তানের বিপক্ষে ১৮৭ রানের পুঁজি দক্ষিণ আফ্রিকার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:০৫ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬

রায়ান রিকেলটন আর কুইন্টন ডি ককের জোড়া ফিফটিতে আফগানিস্তানের সামনে ৬ উইকেটে ১৮৭ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করিয়েছে দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ জিততে হলে আফগানদের করতে হবে ১৮৮।

আহমেদাবাদে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক এইডেন মার্করামকে (৮ বলে ৫) তুলে নেন ফজলহক ফারুকি।

তবে শুরুর ধাক্কা সামলে উঠেন রায়ান রিকেলটন আর কুইন্টন ডি কক। পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেটে ৪৩ রান তোলে প্রোটিয়ারা।

এরপর হাত খোলেন এই দুই ব্যাটার। ৬১ বলে ১১৪ রানের বিধ্বংসী জুটি গড়েন রিকেলটন-ডি কক। ৪১ বলে ৫ চার আর ৩ ছক্কায় ৫৯ রান করে রশিদ খানের বলে ডি কক সাজঘরে ফিরলে ভাঙে এই জুটি।

ওই ওভারেই রশিদ ফেরান ২৩ বলে ফিফটি হাঁকানো রিকেলটনকে। ২৮ বলে ৬১ রানের ইনিংসে ৫টি বাউন্ডারির সঙ্গে ৪টি ছক্কা মারেন তিনি।

এরপর আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে ডেওয়াল্ড ব্রেভিস ১৯ বলে ২৩ করে আউট হন। ১৮তম ওই ওভারেই ওমরজাই ফেরান ত্রিস্তান স্টাবসকে (১)।

শেষদিকে ডেভিড মিলার ১৫ বলে ২০ আর মার্কো জানসেন ৬ বলে ১৬ রানের দুটি ক্যামিও উপহার দেন।

আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই ৩টি আর রশিদ খান নেন ২টি উইকেট।

এমএমআর

 

 

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।