পিএসএল

পছন্দের ওপেনিং পজিশন পেয়েই বাজিমাত পারভেজ ইমনের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ০৪ এপ্রিল ২০২৬

পারভেজ হোসেন ইমন এর আগে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেননি। এবারই প্রথমবার সুযোগ পেয়েছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। তাকে কিনেছে লাহোর কালান্দার্স।

কিন্তু নিজেকে সেভাবে প্রমাণ করতে পারছিলেন না ইমন। প্রথম দুই ম্যাচে তাকে ব্যাটিংয়ে নামানো হয় চার নম্বর পজিশনে। আলো ছড়াতে পারেননি।

প্রথম ম্যাচে ১৩ বলে ১৪ আর পরের ম্যাচে ১২ বলে করেন ১২ রান। দুই ম্যাচেই অবশ্য ছক্কা মেরেছিলেন। কিন্তু ইনিংস বড় করা হয়ে উঠেনি।

অবশেষে শুক্রবার মুলতান সুলতানসের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওপেনিংয়ে সুযোগ পেলেন পারভেজ ইমন। কার্টেল ওভারের ম্যাচে ব্যাট হাতে তুললেন ঝড়।

পাকিস্তানি স্পিনার ফয়সাল আকরামকে এক ওভারে টানা তিন ছক্কা হাঁকান বাংলাদেশি ব্যাটার। খেলেন ১৯ বলে ৪৫ রানের বিধ্বংসী ইনিংস। একটুর জন্য ফিফটি পাননি। তবে মারকুটে ইনিংসে ২টি চারের সঙ্গে ৫টি ছক্কা মারেন। জিতেছে তার দলও।

এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।