মিরপুরের মতো সিলেটেও বৃষ্টি, এখনও টস হয়নি নারী দলের
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ নারী দল। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি ছিল ধবলধোলাই এড়ানোর। কিন্তু বৃষ্টির কারণে সেই ম্যাচটি আর মাঠে গড়াবে কিনা তা নিয়েই রয়েছে সন্দেহ।
দুপুর ১টায় টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা আর হতে পারেনি। দেড়টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও সিলেটের মাঠে বৃষ্টিতে নির্ধারিত সময়ের দুই ঘন্টা পেরিয়ে গেলেও এখনও টস হতে পারেনি।
সিরিজে ভালো কিছুই করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। দুই ম্যাচেই হেরেছে। প্রথমটি ২৫ রানে আর দ্বিতিয়টি ২১ রানে। জয়ের কাছাকাছি গিয়েও জেতা হয়নি একটি ম্যাচও।
এদিকে, মিরপুর শেরেবাংলায় লিটন কুমার দাসরা লড়ছে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টি ম্যাচে। সেখানেও বৃষ্টির হানায় আপাতত খেলা বন্ধ রয়েছে ৬.৪ ওভার খেলা হওয়ার পর। নিউজিল্যান্ডের আমন্ত্রণে ব্যাটিং করতে নেমে ৩ উইকেটে ৫০ রান করেছে বাংলাদেশ পুরুষ দল
আইএন