দ্বিতীয় টি-টোয়েন্টি
সাগরিকায় বৃষ্টি থামেনি, খেলা আদৌ হবে?
চট্টগ্রামে আজ যেন বৃষ্টি কিছুতেই থামছে না। সেই বেলা ১১টায় শুরু হওয়া বৃষ্টি এখনো চলছে। কখনো বেশি বা কখনো কম, কিন্তু থামার কোনো লক্ষণ নেই।
ফলে দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও বাংলাদেশ-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ এখনো মাঠে গড়ায়নি। আদৌ হবে কি না সেই নিশ্চয়তাও নেই। আবহাওয়ার পরিপ্রেক্ষিতে ম্যাচ পরিত্যক্ত হওয়া কেবল সময়ের ব্যাপার।
কার্টেল ওভারের অর্থাৎ কমপক্ষে ৫ ওভারের ম্যাচ মাঠে গড়াতে হলে খেলা শুরু করতে হবে ৫টা ১৬ মিনিটের মধ্যে।
এসকেডি/এমএমআর