বৃষ্টিতে দুই ঘণ্টা পর টস হলো সিলেটে, ফিল্ডিংয়ে বাংলাদেশের মেয়েরা
বৃষ্টির কারণে ম্যাচ শুরু হওয়ার নির্ধারিত সময়েরও দুই ঘণ্টা পর টস হলো। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ফলে আগে ব্যাটিং করবে শ্রীলঙ্কা।
প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ নারী দল। শেষ ম্যাচটি মূলত ধবলধোলাই এড়ানোর। সেই ম্যাচ জিতে অন্তত ভালো কিছু নিয়েই সিরিজ শেষ করতে চাইবে লাল-সবুজের মেয়েরা।
প্রথম ম্যাচটি ২৫ রানে আর দ্বিতিয়টি ২১ রানে হেরেছে জ্যোতিরা। খুব কাছাকাছি গিয়ে জয়ের সম্ভাবনা জাগিয়েও আর জেতা হয়নি একটি ম্যাচও।
এদিকে, মিরপুর শেরেবাংলায় লিটন কুমার দাসরা লড়ছে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টি ম্যাচে। সেখানেও বৃষ্টির হানায় আপাতত খেলা বন্ধ রয়েছে ৬.৪ ওভার খেলা হওয়ার পর। নিউজিল্যান্ডের আমন্ত্রণে ব্যাটিং করতে নেমে ৩ উইকেটে ৫০ রান করেছে বাংলাদেশ পুরুষ দল
আইএন