দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ জয়

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:১২ এএম, ১১ মে ২০২৬

প্রথম ইনিংসে ৮ রানের পর দ্বিতীয় ইনিংসে করলেন ৫ রান। দুই ইনিংসের একটিতেও ভালো রান করতে পারেননি বাংলাদেশের ওপেনার পারেননি মাহমুদুল হাসান জয়। চতুর্থ দিনের শুরুতেই তার বিদায়ে দ্বিতীয় ইনিংসে প্রথম উইকেট হারালো স্বাগতিকরা।

সোমবার (১১ মে) মিরপুর শেরেবাংলায় মোহাম্মদ আব্বাসের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন জয়। ১৫ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা তার বিদায়ে।

এখন পর্যন্ত বাংলাদেশের লিড ৪২ রান। অন্য ওপেনার সাদমান ইসলাম অপরাজিত আছেন ৫ রানে। তার সঙ্গে ক্রিজে আছেন নতুন ব্যাটার মুমিনুল হক।

এর আগে, মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে ৩৪ রানের লিড নেয় বাংলাদেশ। বাংলাদেশের প্রথম ইনিংসে ৪১৩ রানের জবাবে ৩৮৬ রানে অলআউট হয় পাকিস্তান। অর্থাৎ প্রথম ইনিংসে ২৭ রানের লিড পায় স্বাগতিকরা। দিন শেষ করেছে বিনা উইকেটে ৭ রানে। অর্থাৎ লিড এখন ৩৪ রানের।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।