৬৯ রানের ইনিংস খেলে সাজঘরে লিটন
আশা করা হচ্ছিল টানা দুই ইনিংসেই সেঞ্চুরির দেখা পাবেন লিটন কুমার দাস। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। ৬৯ রান করে সাজঘরে ফিরলেন তিনি আউট হয়ে।
হাসান আলীর বলে সৌদ শাকিলকে ক্যাচ দিয়েছেন এই উইকেটকিপার ব্যাটার। ৫টি চারে ৬৯ বলে খেলেছেন আত্মবিশ্বাসী ইনিংসটি। লিটনের বিদায়ে ২৩৫ রানে পঞ্চম উইকেট হারালো।
হাসানের বলে লিটনের বিদায়ে ভেঙেছে মুশফিকের সঙ্গে ১২৩ রানের জুটি। অর্ধশতকের দেখা পেয়েছেন অভিজ্ঞ মুশফিকও, অপরাজিত আছেন ৫৩ রানে।
নতুন ব্যাটার মেহেদি হাসান মিরাজ এসেছেন ক্রিজে ৪ রানে অপরাজিত। বাংলাদেশের রান ৫ উইকেটে ২৪৩, লিড ২৮৯ রান।
তৃতীয় দিনের শুরুতে ১৫ রানে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খুররম শাহজাদের বলে লেগ বিফোরের ফাঁদে পড়লে হাল ধরেন লিটন-মুশফিক। প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে ৯৩ রান যোগ হয় স্বাগতিকদের বোর্ডে।
এর আগে, এর আগে, দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের বোর্ডে রান ছিল ১১০ আর লিড ১৫৬।
আইএন