লিটনের ফিফটি, ২৫০ ছাড়ালো লিড বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৭ পিএম, ১৮ মে ২০২৬

প্রথম ইনিংসে লড়াকু সেঞ্চুরির পর সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ফিফটি তুলে নিলেন লিটন কুমার দাস। তার সঙ্গে ফিফটির পথে আছেন মুশফিকুর রহিমও। মধ্যাহ্ন বিরতির পর মাঠে ফিরে আত্মবিশ্বাসের সঙ্গেই খেলছেন দুজন।

পাকিস্তানের বোলারদের সামলে ৬৭ বলে টেস্ট ক্যারিয়ারের বিশতম অর্ধশতক আদায় করে নিয়েছেন লিটন। ইনিংসটি সাজিয়েছেন ৪টি চারে। লিটন অপরাজিত ৫৬ রানে।

অভিজ্ঞ মুশফিকুর রহিমের সঙ্গে গড়েছেন এখন পর্যন্ত অবিচ্ছিন্ন ৯৯ রানের জুটি। মুশফিক অপরাজিত আছেন ৪২ রানে। বাংলাদেশের বোর্ডে রান ৪ উইকেট ২১৪ এবং লিড ২৬০।

দিনের শুরুতে ১৫ রানে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খুররম শাহজাদের বলে লেগ বিফোরের ফাঁদে পড়লে হাল ধরেন লিটন-মুশফিক। প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে ৯৩ রান যোগ হয় স্বাগতিকদের বোর্ডে।

এর আগে, এর আগে, দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের বোর্ডে রান ছিল ১১০ আর লিড ১৫৬।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।