আল হিলালে নাম লিখিয়েছেন বেনজামা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:১৫ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

সৌদি প্রো লিগে শিরোপার লড়াইয়ে প্রতিযোগিতা চলছে আল হিলাল ও আল নাসরের। এই দৌঁড়ে এগিয়ে যেতে আল হিলাল দলে টেনেছে করিম বেনজামাকে। আল ইত্তিহাদ ছেড়ে আল হিলালে যোগ দিলেন তিনি।

বেনজামা যোগ দেওয়ায় কিছুটা চাপ বাড়লো ক্রিশ্চিয়ানো রোনালদোর দলের ওপর। দুই দলই আছে শিরোপার দৌঁড়ে।

গতকাল সোমবার আল-হিলালের সঙ্গে চুক্তি সম্পন্ন করেন সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা। তার যোগদানে বেড়েছে আল হিলালের শক্তি। ৩ বছর সৌদি প্রো লিগে খেলেও লিগ শিরপার স্বাদ পাননি রোনালদো। এবার সেটি আরও চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ালো বেনজামা আল হিলালে যোগ দেওয়ায়।

গত মৌসুমে বেনজেমা আল ইত্তিহাদকে সৌদি লিগ শিরোপা ও কিংস কাপ জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন।

গত ক্লাব বিশ্বকাপে সৌদি ফুটবলের সবচেয়ে সফল ক্লাব আল হিলাল ম্যানচেস্টার সিটিকে ৪-৩ গোলে হারিয়ে আলোচনার জন্ম দেয়।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।