নারী লিগ

সেনাবাহিনীর ১৮ গোলে সুলতানার রেকর্ড ৯

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৪২ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬

চলমান নারী লিগে এক ম্যাচে ব্যক্তিগত সর্বাধিক ৭ গোল ছিল রাজশাহী স্টারস এফসির সৌরভী আকন্দ প্রীতির। কাঁচারিপাড়া একাদশের বিপক্ষে ২৪-০ ব্যবধানের জয়ে এ কীর্তি গড়েছিলেন তিনি। লিগের দশম রাউন্ডে প্রীতির সেই রেকর্ড ভেঙে দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মোসাম্মাৎ সুলতানা।

মঙ্গলবার সেনাবাহিনী ১৮-০ গোলে হারিয়েছে নাসরিন স্পোর্টস একাডেমিকে। সুলতানা একাই করেছেন ৯ গোল। এই লিগে এক ম্যাচে এটাই ব্যক্তিগত সর্বাধিক গোল।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তাফা কামাল স্টেডিয়ামে সুলতানার ট্রিপল হ্যাটট্রিকের পাশাপাশি হ্যাটট্রিক করেছেন বৃষ্টি আক্তার। জোড়া গোল করেছেন উন্নতি ও তনিমা বিশ্বাস। এক গোল করেছেন হালিমা। নাসরিনের সুমী রানী করেছেন আত্মঘাতী গোল।

৯ ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনীর পয়েন্ট ২৪। অন্য দিকে মঙ্গলবার ফরাশগঞ্জ ৩-২ গোলে হারিয়েছে পুলিশ এফসিকে। পুলিশেরও ৯ ম্যাচে ২৪ পয়েন্ট। সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রাজশাহী স্টারস।

আরআই/এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।