ফুরফুরে মেজাজে বায়ার্নের অনুশীলনে কেইন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩৩ এএম, ০৭ এপ্রিল ২০২৬

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আজ রাতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। সেই হাইভোল্টেজ ম্যাচকে সামনে রেখে জার্মান ক্লাবটির সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন হ্যারি কেইন গোড়ালির চোট থেকে সেরে ওঠার পর।

সদ্যসমাপ্ত মার্চ মাসের শেষদিকে আন্তর্জাতিক বিরতিতে ইংল্যান্ডের হয়ে মাঠে নেমে গোড়ালিতে চোট পান কেইন। ফলে ওয়েম্বলিতে মাঠে নামেননি জাপানের বিপক্ষে ম্যাচে। তখন কোচ থমসা ট্রুখেল জানিয়েছিলেন, এটি গুরুতর নয়, বরং ‘সামান্য’ সমস্যা।

চোটের কারণেমাঠে নামা হয়নি বায়ার্নের হয়ে শনিবার ফ্রাইবুর্গের বিপক্ষে বুন্দেসলিগার ম্যাচেও। তবে সোমবার ১৫ মিনিটের উন্মুক্ত অনুশীলনে তাকে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে।

বায়ার্ন কোচ ভিনসেন্ট কম্পানি জানিয়েছেন, রিয়ালের বিপক্ষে ম্যাচে কেইন খেলবেন কি না, সেই সিদ্ধান্ত ম্যাচের দিন সন্ধ্যায় নেওয়া হবে।

চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন কেইন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ ম্যাচে করেছেন ৪৮ গোল, যার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগেই ৯ ম্যাচে রয়েছে ১০ গোল।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।