ফেডারেশন কাপ

সৌরভের জোড়া গোলে ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:২০ পিএম, ১২ মে ২০২৬

সৌরভ দেওয়ানের জোড়া গোলে ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে উঠেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। মঙ্গলবার কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শেষ কোয়ালিফায়ার্স ম্যাচে মোহামেডান ২-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। মোহামেডান দুই অর্ধে ২ গোল করে এক মৌসুম পর উঠেছে ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে।

৩৮ মিনিটে ডান দিক থেকে রহমত মিয়ার থ্রো এলি কেকে'র মাথা হয়ে বল চলে যায় সৌরভ রাজুর কাছে। তিনিও হেডে বল পাঠিয়ে দেন জালে। দ্বিতীয়ার্ধে ব্রাদার্স বেশ চড়াও হয়েই খেলতে থাকে। ৭৪ মিনিটে ফ্রি-কিক থেকে জামাল ভূঁইয়া লক্ষ্যভেদ করলে সমতায় ফেরে ব্রাদার্স। এটি জামাল ভূঁইয়ার এই মৌসুমের প্রথম গোল।

এক পর্যায়ে মনে হয়েছিল ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াচ্ছে। ইনজুরি সময়ের শেষ মিনিটে মোহামেডান কর্নার পায় এবং সেই সুযোগ কাজে লাগিয়ে আবার এগিয়ে যায় সাদাকালোরা। ডান দিক থেকে মুজাফফরভের নেওয়া কর্নার কিক ব্রাদার্সের এক ডিফেন্ডার ক্লিয়ারের চেষ্টা করলে বল পেয়ে যান মোহামেডানের আক্রমণভাগের এক খেলোয়াড়। তিনি বলটি বুক দিয়ে ঠেলে দেন সৌরভ দেওয়ানের কাছে। তিনি দেখেশুনে গোল করে দ্বিতীয়বার দলকে লিড এনে দেন। বাকি সময় ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।

২০০৫ সালের পর ব্রাদার্স আর কখনো ফেডারেশন কাপের ফাইনালে উঠতে পারেনি। মোহামেডানের বিপক্ষে সমতায় ফেরার পর মনে হয়েছিল তাদের সামনে দীর্ঘ সময় পর ফাইনালে খেলার সুযোগ তৈরি হয়েছে। তবে সৌরভ দেওয়ান নামের এত তরুণ ফরোয়ার্ডের কাছে হারতে হয়েছে কমলা জার্সিধারীদের।

আগামী মঙ্গলবার ফাইনালে মুখোমুখি হবে মোহামেডান ও বসুন্ধরা কিংস।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।