মেসির নৈপুণ্যে অবশেষে মিয়ামির কাঙ্ক্ষিত জয়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৪ এএম, ১৮ মে ২০২৬

অবশেষে নিজেদের নতুন মাঠে জয়ের দেখা পেয়েছে ইন্টার মিয়ামি। মাসখানেকেরও বেশি সময় অপেক্ষার পর এসেছে সেই কাঙ্ক্ষিত জয়। নু স্টেডিয়ামে ৪ ম্যাচের অপেক্ষা শেষে মেসির দাপুটে পারফরম্যান্সে এসেছে সেই জয়।

মেজর লিগ সকারে পোর্টল্যান্ডের বিপক্ষে জয়ে গোল ও অ্যাসিস্টে দারুণ পারফরম্যান্স করেছেন লিওনেল মেসি। তার নৈপুণ্যেই ২-০ ব্যবধানে জয় পেয়েছে ইন্টার মিয়ামি।

আর্জেন্টাইন গ্রেট মেসি এই ম্যাচের পর মিয়ামির হয়ে লিগে ১৩ ম্যাচে গোল করলেন ১২টি, সঙ্গে অ্যাসিস্ট রয়েছে ৫টি।

ম্যাচ যখন গোলশূন্য সমতায়, তখন ৩০ মিনিটে পেনাল্টি বক্সের ভেতরে বল পেয়ে কাছ থেকে জোরালো শটে গোল করেন মেসি। তাতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় মিয়ামি।

প্রথমার্ধের শেষ দিকে ৪১ মিনিটে সেই ব্যবধান দ্বিগুণ করেন জার্মান বের্টেরামে। মেসি বল পান তার আর্জেন্টাইন সতীর্থ রদ্রিগো ডি পলের কাছ থেকে। এরপর মেসি পাস দেন লুইস সুয়ারেজকে। ওয়ান-টু খেলে আবার বল ফিরে পান মেসি। এরপর তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ পাস দেন বের্টেরামেকে। যিনি সহজেই ইন্টার মিয়ামির দ্বিতীয় গোলটি করেন।

৩৮ বছর বয়সী মেসি দুর্দান্ত ফর্মে আছেন। শেষ চারটি লিগ ম্যাচে তিনি করেছেন ৫ গোল ও ৫ অ্যাসিস্ট।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।