জার্মানির টানা অষ্টম জয়

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৫ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৭

বিশ্বকাপ বাছাই পর্বে টানা অষ্টম জয় তুলে নিয়েছে জার্মানি। সোমবার নরওয়েকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে রাশিয়া বিশ্বকাপের টিকেট প্রায় নিশ্চিত করে ফেলেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকা জার্মানিকে দশম মিনিটে এগিয়ে দেন ওজিল। সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ইউলিয়ান ড্রাক্সলার। আর ম্যাচের ২১ ও ৪০ মিনিটে টিমো ওর্নার জোড়া গোল করলে প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় বিশ্ব চ্যাম্পিয়নরা।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫০ মিনিটে লিওন গনেটস্কা ও ৭৯ মিনিটে মারিও গোমেজ গোল করলে বড় জয় নিশ্চিত হয় জার্মানির। এদিকে দিনের অপর ম্যাচে স্লোভাকিয়াকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলার পথে অনেকটা এগিয়ে গেছে ইংল্যান্ড।

এমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।