মে মাসে ‘বিসিবি উইমেন্স কাপ’ আয়োজন করবে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৭ এএম, ১৫ মার্চ ২০২৬

আগামী মে মাসে নারী ক্রিকেটারদের নিয়ে নতুন একটি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (১৪ মার্চ) বিসিবির নারী উইং এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ৫ মে থেকে ১৪ মে পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে ‘বিসিবি উইমেন্স কাপ-২০২৬’।

মূলত ঢাকা নারী প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশ নেওয়া ক্রিকেটারদের খেলার সুযোগ করে দিতেই এই আয়োজন। টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করবে, যেখানে সুযোগ পাবেন ১১২ জন নারী ক্রিকেটার। বিসিবি জানিয়েছে, অংশগ্রহণকারী প্রতিটি ক্রিকেটার পুরো টুর্নামেন্টের জন্য ২৫ হাজার টাকা করে ম্যাচ ফি পাবেন।

এছাড়া খেলোয়াড় এবং কোচিং স্টাফদের আবাসন ও যাতায়াতের সুবিধা নিশ্চিত করবে ক্রিকেট বোর্ড। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলসহ ব্যক্তিগত নৈপুণ্যের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে প্রাইজমানি ও পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছে। ঘরোয়া নারী ক্রিকেটের মানোন্নয়ন ও ম্যাচ প্র্যাকটিস বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নিয়েছে বিসিবি।

এসকেডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।