বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা
আগামী ৩০ জুন বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি জানিয়েছে।
এ সফরে বাংলাদেশের বিপক্ষে ২টি টেস্ট,২টি টোয়েন্টি২০ এবং ৩টি ওয়ানডে ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা।
সিরিজের সূচি
৫ জুলাই : প্রথম টি ২০ (মিরপুর)
৭ জুলাই : দ্বিতীয় টি ২০ (মিরপুর)
১০ জুলাই : প্রথম ওডিআই (মিরপুর)
১২ জুলাই : দ্বিতীয় ওডিআই (মিরপুর)
১৫ জুলাই : তৃতীয় ওডিআই (চট্টগ্রাম)
২১-২৫ জুলাই : প্রথম টেস্ট (চট্টগ্রাম)
৩০ জুলাই-৩ আগস্ট : দ্বিতীয় টেস্ট (মিরপুর)