অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে শারাপোভা


প্রকাশিত: ০৬:৫২ এএম, ২৯ জানুয়ারি ২০১৫

স্বদেশী ইকাটেরিনা মাকারোভাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন দুরন্ত ছন্দে থাকা রাশান সুন্দরী মারিয়া শারাপোভা। সাবেক নাম্বার ওয়ান প্রতিযোগিতার সেমিফাইনালে ৬-৩,৬-২ গেমে পরাজিত করেছেন স্বদেশি তারকাকে।

৫টি গ্রান্ড স্ল্যাম জয়ী শারাপোভার বিপক্ষে বলতে গেলে তার তেমন কোনো প্রতিরোধই গড়তে পারেননি মারাকোভা। রোড লাভের অ্যারেনায় মারাকোভার বিপক্ষে মাত্র দেড় ঘণ্টা খেলেই জয় তুলে নেন ২৭ বছর বয়সী শারাপোভা।

ফাইনালে জায়গা পাওয়ার পর শারাপোভা বলেন, এটা খুবই স্পেশ্যাল। কারণ প্রতিযোগিতার ফাইনালে উঠেছে আমি। খুবই ভাল লাগছে আমার।

উল্লেখ্য দীর্ঘ বিরতি দিয়ে আবারও অস্ট্রেলিয়া ওপেনের ফাইনালে উঠেছেন শারাপোভা। সর্বশেষ ২০০৮ সালে প্রতিযোগিতার শিরোপা জিতেছিলেন এই রাশান সুন্দরী।

এমআর/এমএস


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।