ছুটির দিনে টাইগারদের আনন্দ


প্রকাশিত: ০৪:৩৩ এএম, ৩১ জানুয়ারি ২০১৫

ব্রিসবেনে নেমে টানা তিন দিন অনুশীলনের পর শুক্রবার বিশ্রামের সুযোগকে কাজে লাগিয়ে চিত্ত বিনোদনে অন্য এক আনন্দে মেতে উঠে টাইগাররা।  ইনডোর রেসিং সেন্টারে গো কার্টিংয়ের সুবিধাটা ভালই নিয়েছে মাশরাফি,সাকিব,তামিম,মুশফিকরা।

পেস বোলিং কোচ হিথ স্ট্রিক থেকে শুরু করে দলের ম্যানেজার খালেদ মাহমুদসহ সবাই গিয়েছিলেন কার্টিংয়ে। কার্টিং ক্লাবের সামনে সবাই একসঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্টও করেছেন। বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম ছবি পোস্ট করে লিখেছেন, ‘কয়েক দিন কঠোর অনুশীলনের পর আজ ছুটি কাটিয়েছি। সবাই মিলে ব্রিসবেনের ‘গো কার্টিংয়ে’গিয়ে অনেক মজা করেছি।
মোটর রেসিংয়ের বিনোদনে অলরাউন্ডার সৌম্য সরকার রীতিমতো উচ্ছ্বসিত। এ সম্পর্কে তিনি বলেন, জীবনে প্রথমবারের মতো গাড়ির রেস খেললাম। অসাধারণ একটি অভিজ্ঞতা।

শনিবার থেকে আবার অনুশীলনে মগ্ন হয়ে পড়বেন ক্রিকেটাররা। আগামী ৩ ফেব্রুয়ারি ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথম ওয়ার্ম আপ ম্যাচের আগে অনুশীলনের পাশাপাশি ফুরফুরে মেজাজের জন্য গতকালের  দিনটি যে দরকার ছিল ক্রিকেটারদের।

এমআর/আরআইপি

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।