বিশ্বকাপের আম্পায়ারদের নাম ঘোষণা
বিশ্বকাপের ১১তম আসরের ম্যাচ পরিচালনার জন্যে আম্পায়ার নাম ঘোষণা করেছে আইসিসি। ১৪ ফেব্রুয়ারী থেকে ২৯ মার্চ পর্যন্ত চলা এই আসরে ২০ জন আম্পায়ার ও ৫ জন ম্যাচ রেফারি এ দায়িত্ব পালন করবেন।
ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার উদ্বোধনী ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন মারিয়াস ইরাসমাস এবং নাইজেল লং। থার্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন রবি সুন্দরম আর ম্যাচ রেফারি হিসেবে থাকবেন ডেভিড বুন।
একই দিন মেলবোর্নে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ম্যাচে আম্পায়ার হিসেবে থাকবেন দুই এশিয়ান আলিম দার এবং কুমারা ধর্মসেনা। থার্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বিলি বাউডেন। ম্যাচ রেফারি হিসেবে থাকবেন জেফ ক্রো।
ম্যাচ রেফারি হিসেবে পুরো বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন জেফ ক্রো, ডেভিড বুন, রঞ্জন মাদুগালে, রৌশন মহানামা,ক্রিস বোর্ড।
অন্যদিকে আইসিসির এলিট প্যানেলের অন্যান্য আম্পায়াররা হলেন ব্রুস অক্সেনফোর্ড, ইয়ান গোল্ড, পল রেইফেল, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটলবার্গ, রড টাকার এবং স্টিভ ডেভিস।
এমআর/এমএস