নিউজিল্যান্ডের সিরিজ জয়
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ১১৯ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। এ জয়ের ফলে ২-০ তে জিতে নিলো স্বাগতিক নিউজিল্যান্ড।
মঙ্গলবার নেপিয়ারের ম্যাকলিন পার্কে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৬৯ রান সংগ্রহ করে স্বাগতিক নিউজিল্যান্ড। সহ-অধিনায়ক কেন উইলিয়ামসন করেন ১১২ রান আর রস টেলরের ব্যাট থেকে আসে ১০২ রান।
পাকিস্তানের পক্ষে ২ উইকেট নিয়েছেন মোহম্মদ ইরফান। ১টি করে উইকেট পেয়েছেন এহসান আদিল,শহীদ আফ্রিদি ও আহমেদ শেহজাদ।
৩৭০ রানের লক্ষে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা এনে দেয় পাকিস্তানি দুই ওপেনার। হাফিজ করেন ৮৬ রান আর শেহজাদ আউট হয় ৫৫ রানে। কিন্তু এরপর আর কেউ উইকেটে দাঁড়াতে না পারলে বড় জয় পায় নিউজিল্যান্ড।
এমআর/আরআই