রোনালদোর ৯৭০তম গোল, আল নাসরের টানা ২০ জয়
ম্যাচের ৭৬ মিনিটে জোয়াও ফেলিক্সের কর্নার থেকে আসা বলে হেডে গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো। ওই গোলেই ভাঙে ম্যাচের ডেডলক। তার গোলের পর আরও একটি গোল করে আল নাসর। ফলে আল আহলিকে ২-০ গোল হারিয়েছে আল নাসর।
বুধবারের এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তাদের টানা জয়ের সংখ্যা দাঁড়ালো ২০ ম্যাচ। যা কিনা তাদের শীর্ষস্থানকে আরও মজবুত করেছে।
৯০ মিনিটে আল নাসরের অন্য গোলটি কিংসলে কোমান।
এই ম্যাচে গোল করে চলতি মৌসুমে নিজের ২৫তম লিগ গোল পূর্ণ করেন রোনালদো। টানা তিন মৌসুমে ২৫ বা তার বেশি গোল করার কৃতিত্বও গড়েন তিনি। এক হাজার গোলের মাইলফলকের পথে ছুটতে থাকা রোনালদোর গোল হলো এখন ৯৭০টি।
চলতি লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি মাত্র দুই গোল পিছিয়ে আছেন ইভান টনি থেকে।
৩০ ম্যাচে ২৬ জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ৭৯। এক ম্যাচ কম খেলে ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে আল হিলাল।
আইএন