জয় দিয়ে পঞ্চম রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেড


প্রকাশিত: ০৪:২৩ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৫

মঙ্গলবার নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ক্যামব্রিজ ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়েছে লুইস ফন গালের শিষ্যরা। এ জয়ে এফ এ কাপের পঞ্চম রাউন্ড নিশ্চিত করলো ম্যান ইউ।

চতুর্থ রাউন্ডে অ্যাওয়ে গেমে ক্যামব্রিজ ইউনাইটেডের বিপক্ষে গোল শূন্য ড্র করায় মঙ্গলবার খানিকটা চাপ নিয়েই নিজেদের মাঠে খেলতে নামে ম্যানইউ। তবে খেলার ২৫ মিনিটে হুয়ান মাতা গোল করে দলকে এগিয়ে দেন।
৩২ মিনিটে পার্সির বাড়ানো বলে গোল করে ব্যবধান দ্বিগুণ করে রোহো। ২-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে ম্যানচেস্টার ইউনাইটেড।

দ্বিতীয়ার্ধে ৭১ মিনিটে ম্যানইউয়ের হয়ে তৃতীয় গোলটি করেন উইলসন। ডি মারিয়ার পরিবর্তে মাঠে নামা হেরেরার বাড়ানো বলে শট নিয়ে লক্ষ্যভেদ করেন উইলসন।

উল্লেখ্য পঞ্চম রাউন্ডে প্রেটসন নর্থ এন্ডের মুখোমুখি হবে ম্যানইউ।

এমআর/আরআইপি





পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।