করপোরেট টুর্নামেন্টে আরএফএল লিজেন্ডসের পরাজয়
`থ্রি ক্রিকস’ ইনডোর করপোরেট ক্রিকেট টুর্নামেন্টে বুধবার কমপ্রিহেনসিভ হোল্ডিংয়ের কাছে হেরেছে আরএফএল লিজেন্ডস। বুধবার সন্ধ্যায় মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলার শুরুতে ব্যাট করতে নামে কমপ্রিহেনসিভ হোল্ডিং। তারা সাত ওভারে তিন ইউকেট হারিয়ে সংগ্রহ করে ১৬২। জবাবে ১৬৩ রানের টার্গেটে ব্যাটিং এ নামে আরএফএল লিজেন্ডস। খেলার নির্ধারিত সাত ওভারে ৫ ইউকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করতে সক্ষম হয় লিজেন্ডস। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন এমএম রানা।
এবারের টুর্নামেন্টে ৩২টি দল ৮টি গ্রুপে ভাগ হয়ে খেলছে। ‘এফ’ গ্রুপে খেলছে দেশের শীর্ষস্থানীয় বানিজ্যিক প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের দল আরএফএল লিজেন্ডস। তাদের প্রতিপক্ষ ছিল কমপ্রিহেনসিভ হোল্ডিং। আগামী শুক্রবার মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক এবং গেটকো গ্রুপের বিপক্ষে নামবে আরএফএল লিজেন্ডস।
এমআর/এএইচ/আরআই