বার্সা ছাড়ছেন আলভেস


প্রকাশিত: ০৩:০৫ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৫

চুক্তি নবায়নের প্রস্তাব না পাওয়ায় এই গ্রীষ্মেই ন্যু ক্যাম্প ছাড়তে যাচ্ছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান ফুলব্যাক দানি আলভেস। আলভেসের এজেন্ট বিষয়টি নিশ্চিত করেন।

মঙ্গলবার আলভেসের এজেন্ট দিনোরা সান্তানা এক সাক্ষাৎকারে বলেন,তারা এখনো আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। এর অর্থ দাঁড়াচ্ছে তারা এখন আর আলভেসকে চাচ্ছে না। সুতরাং নতুন ক্লাবের খোঁজ করা শুরু করেছি আমরা।

চলতি মৌসুম শেষেই বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে আলভেসের। তাই নিজের ভবিষ্যত নিয়ে কিছুটা শঙ্কায় আছেন অভিজ্ঞ রাইটব্যাক। আর এই অচলাবস্থা কাটাতেই দল বদলের কথাও ভাবছেন ব্রাজিলিয়ান এই তারকা। তবে ২০১৬ পর্যন্ত লিওনেল মেসি-নেইমারদের ক্লাবের ওপর ট্রান্সফার নিষেধাজ্ঞা থাকায় আলভেসকে নাও ছাড়তে পারে বার্সা।

উল্লেখ্য ২০০৮ সালে সেভিয়া থেকে বার্সায় নাম লিখিয়েছিলেন আলভেস। এরপর বার্সেলোনার হয়ে দুটি চ্যাম্পিয়নস লিগ ও চারটি লা লিগার খেতাব জিতেছেন তিনি।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।