ঘরের মাঠে রিয়ালের জয়


প্রকাশিত: ০৪:২০ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৫

নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। বুধবার সেভিয়াকে ২-১ গোলের ব্যবধানে হারায় কার্লো আনচেলত্তির শিষ্যরা।

ঘরের মাঠে খেলার শুরুতেই রদ্রিগেজের গোলে লিড পায় স্বাগতিকরা। খেলার ১২তম মিনিটে রিয়ালের ব্রাজিল তারকা মার্সেলো বাড়ানো বলে গোল করেন কলম্বিয়ান এই তারকা। খেলার ৩৬ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন জেসে রদ্রিগেজ। ইসকোর বাড়ানো বলে গোল করেন রিয়ালের এই তারকা। ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে উঠে সেভিয়া। একের পর এক আক্রমণ করলেও তাদের সামনে বাঁধা হয়ে উঠে রিয়াল গোলরক্ষক ক্যাসিয়াস। ম্যাচের ৮০ মিনিটের মাথায় নিজেদের প্রথম গোলের দেখা পায় অতিথিরা। ভিতোলোর বাড়ানো বলে রিয়ালের গোলরক্ষক ক্যাসিয়াসকে ফাঁকি দিয়ে জালে বল জড়িয়ে দেন ইয়াগো আসপাস। বাকি সময় আর কোন দল গোল করতে না পারলে ২-১ গোলের জয় নেয়ে মাঠ ছাড়ে রিয়াল।

উল্লেখ্য তিন ম্যাচ নিষেধাজ্ঞা থাকায় রিয়াল মাদ্রিদ এ ম্যাচেও মাঠে নামাতে পারেনি দলের মূল স্ট্রাইকার পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে।

এমআর/আরআইপি


 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।