ফাইনালে উঠল আইভরি কোস্ট


প্রকাশিত: ০৬:৪৮ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৫

আফ্রিকা ন্যাশান কাপের ফাইনাল নিশ্চিত করেছে আইভরি কোস্ট। বুধবার ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে আইভরি কোস্ট।

আইভরি কোস্টকে এখন আজ রাতের দ্বিতীয় সেমি-ফাইনালে দিকে তাকিয়ে থাকতে হবে। যেখানে ঘানার বিপক্ষে লড়বে স্বাগতিক ইকোয়াটোরিয়াল গিনি। আর ১৯৯২ সালের পর আবারো দলটি আফ্রিকা সেরা হবার স্বপ্ন দেখছে।
এদিন খেলার ২১ মিনিটে ম্যানচেস্টার সিটি তারকা তোরের গোলে এগিয়ে যায় আইভরি কোস্ট। তবে এর তিন মিনিট পরেই পেনাল্টি থেকে গোল করে কঙ্গোকে সমতায় ফেরায় এমবোকানি।

খেলার ৪১ মিনিটে উলফ্রেড বোনির অ্যাসিস্টে গারভিনহো গোল করলে ২-১ এগিয়ে যায় আইভরি কোস্ট। আর লিড নিয়েই বিরতিতে যায় দলটি।

বিরতি থেকে ফিরে আক্রমণে ব্যস্ত থাকেন আইভরি কোস্টের ফুটবলাররা। আর খেলার ৬৮ মিনিটে ক্যানন প্রায় একক প্রচেস্টাযয় গোল করে দলকে লিড ৩-১ গোলের লিড এনে দেন। খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৩-১ গোলে জিতে ফাইনালি নিশ্চিত করে আইভরি কোস্ট।এর ফলে ১৯৯২ সালের পর আবারো দলটি আফ্রিকা সেরা হবার স্বপ্ন দেখছে।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।