বিবিসির ধারাভাষ্য দলে পিটারসেন
এবারের ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ড দলে জায়গা হয়নি কেভিন পিটারসেনের। তবুও বিশ্বকাপেই থাকছেন তিনি। তবে ভিন্ন ভূমিকায়। ক্রিকেট ধারাভাষ্যকার হিসেবে এবারের বিশ্বকাপে মাইক্রোফোন হাতে তুলে নিচ্ছেন পিটারসেন।
কোয়ার্টার ফাইনাল থেকে ধারাভাষ্যে যোগ দেবেন পিটারসেন। এ ব্যাপারে তিনি বলেন, বিগ ব্যাশের সময় কিছুটা ধারাভাষ্য করে তা বেশ উপভোগ করেছিলাম। এভাবে অস্ট্রেলিয়ায় দারুণ রোমাঞ্চকর এক প্রতিযোগিতায় ফেরা দারুণ ব্যাপার।
উল্লেখ্য, পিটারসেনদের দল রেডিও ফাইভ ও ফাইভ লাইভ এক্সট্রায় ধারাভাষ্যের কাজ করবে। পিটারসেনদের ধারাভাষ্য দলে থাকছেন জেফ বয়কট, মাইকল ভন, গ্রায়েম সোয়ান, ভিক মার্কসরা। এ ছাড়াও থাকবেন কপিল দেব, অ্যালান বোর্ডার, সুনীল গাভাস্কার ছাড়াও আরো ক্রিকেট পণ্ডিতরা।
এএইচ/পিআর