কর্পোরেট টুর্নামেন্ট থেকে আরএফএল লিজেন্ডসের বিদায়


প্রকাশিত: ০৫:১৪ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৫

পর পর দুই ম্যাচ হেরে অলিম্পিক মিল্ক প্লাস ইনডোর কর্পোরেট টুর্নামেন্ট থেকে বিদায় নিলো আরএফএল লিজেন্ড। শুক্রবার সকালে তারা মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের কাছে ১৪ রানে হেরে যায়।

খেলার শুরুতে প্রথমে ব্যাট করতে নেমে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক নির্ধারিত সাত ওভারে ৬ ইউকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে। মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের পক্ষে নিয়ামুর করেন ৩৬ আর নেসারি ৩০ রান নিয়ে অপরাজিত থাকেন। আরএফএল লিজেন্ডের পক্ষে মেহরাব নেন ৩ টি উইকেট।

১১৭ রানের  জবাবে বাটিংয়ে নেমে নির্ধারিত সাত ওভারে ৫ ইউকেট হারিয়ে ১০২  রান সংগ্রহ করে আরএফএল লিজেন্ডস। আরএফএল লিজেন্ডসের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান আসে রাকিবের ব্যাট থেকে। মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের পক্ষে রাসেল নেন ৩ টি উইকেট। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের এটিএম নেসারি।

উল্লেখ্য, এবারের টুর্নামেন্টে ৩২টি দল ৮টি গ্রুপে ভাগ হয়ে খেলছে। ‘এফ’ গ্রুপে খেলছে দেশের শীর্ষস্থানীয় বানিজ্যিক প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের দল আরএফএল লিজেন্ডস।

এমআর/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।