ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান


প্রকাশিত: ১০:০৯ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৫

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের দেওয়া ৩০১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে পাকিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৭ ওভার শেষে তাদের সংগ্রহ ৫ উইকেটে ১১৯ রান।

ভারতের দেওয়া টার্গেটে ব্যাট করতে নেমে ইসিংসের ৪র্থ ওভারে মোহাম্মদ সামির বলে ধোনিকে ক্যাচ দেন ইউনিস খান। দ্বিতীয় উইকেটে হারিস সোহেল আর আহমেদ শেহজাদ ৬৮ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। ৪৭ রান করে আহমেদ শেহজাদ আর ৩৬ রান করে হারিস সোহেল আউট হলে আবার বিপদে পড়ে পাকিস্তান। মেজবাহ ১২ আর আফ্রিদি ১১ রান নিয়ে ব্যাট করছে।

এর আগে প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৩০০ রান করতে সক্ষম হয় ভারত। সর্বোচ্চ ১০৭ রান করেন বিরাট কোহলি। দ্বিতীয় সর্বোচ্চ ৭৪ রান আসে সুরেশ রায়নার ব্যাট থেকে।

রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভাল মাঠে শুরু হয় ভারত-পাকিস্তানের এ ক্রিকেটীয় মহাযুদ্ধ। ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।