৭৬ রানে ভারতের জয়
পাকিস্তানের বিপক্ষে ৭৬ রানের জয় দিয়ে বিশ্বকাপ ক্রিকেটের ১১তম আসরে শুভ সূচনা করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। এর সাথে বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর শতভাগ সাফল্যও ধরে রাখলো।
এর আগে এ্যাডিলেডে ‘বি’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দলের ৩৪ রানে ব্যক্তিগত ১২ ওপেনার রোহিত শর্মা আউট হলেও ১২৯ রানের জুটি করে দলের প্রাথমিক বিপর্যয় কাটিয়ে তোলেন শেখর ধাওয়ান ও বিরাট কোহলি।
ধাওয়ান ৭৩ রানে আউট হলেও কোহলি তুলে নেন ক্যারিয়ায়ের ২২ তম সেঞ্চুরি। শেষ দিকে রায়না ৫৬ বলে ৭৬ রান করলে নির্ধারিত ওভারে ৩০০ রানে শেষ হয় ভারতের ইনিংস। পাকিস্তানের পক্ষে সোহেল খান নেন ৫ উইকেট।
চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের ছুড়ে দেওয়া ৩০১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ইনিংসের ৪র্থ ওভারে মোহাম্মদ সামির বলে ধোনিকে ক্যাচ দেন ইউনুস খান। দ্বিতীয় উইকেটে হারিস সোহেল আর আহমেদ শেহজাদ ৬৮ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। ৪৭ রান করা আহমেদ শেহজাদ আর ৩৬ রান করা হারিস সোহেলের বিদায়ের পরই শুণ্য রান করে যাদবের বলে শোয়েব মাকসুদ ফিরে যাওয়ায় অনেকটাই ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান।
এরপরে উমর আকমল জাদেজার বলে শুণ্য রানে ফিরে গেলে আবার বিপদে পড়ে পাকিস্তান। ৬ষ্ঠ উইকেটে অধিনায়ক মেজবাহ আর আফ্রিদি ৪৬ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। শেষ দিকে মেজবাহর ৭৬ রান শুধু পরাজয়টা বিলম্বিত করেছে। ভারতের পক্ষে সামি নেন ৪ উইকেট।
ম্যাচ সেরা হয়েছেন বিরাট কোহলি।
চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ম্যাচ সম্পর্কিত আরো কিছু সংবাদ-
# বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের প্রথম সেঞ্চুরি
# ভারত-পাকিস্তান ম্যাচ (দেখুন ছবিতে)
# ভারত-পাকিস্তান ম্যাচে মজলেন ফেডেরার
# ক্যারিয়ারের সবচেয়ে বড় আনন্দের জয় : কোহলি
# কোহলিই সেরা
এমআর/আরএস