ভারত-পাকিস্তান ম্যাচে মজলেন ফেডেরার


প্রকাশিত: ১২:১৫ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৫

শচীন টেন্ডুলকারের সঙ্গে আগেও দেখা হয়েছিল টেনিস কিংবদন্তি রজাররজার ফেদেরারের। আগেও জানা ছিল ফেদেরার ক্রিকেট ভালোবাসেন। সম্প্রতি তিনি ভারতে এসেছিলেন। তারপর ক্রিকেট ভক্ত হয়ে গিয়েছেন ফেদেরারে। ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনাও উপভোগ করছেন টেনিস মহাতারকা। ভারত-পাক ম্যাচের জন্যই টিম ইন্ডিয়ার জার্সি তুলে নিয়েছেন ফেদেরার।

একটি সোশাল নেটওর্য়াকে ভারতের জার্সি হাতে নিয়ে ছবি প্রকাশ করেছেন ফেদেরার। পাকিস্তান ম্যাচের আগে টিম ইন্ডিয়ার জার্সি তুলে নেওয়ার পরে ভারতীয় সমর্থকদের মনোবল অনেক বেড়ে গিয়েছে। ফেডেরারকে সঙ্গে পাওয়ার জন্য এই আনন্দ সমর্থকদের।

পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।