পরের ম্যাচের দিকে মনযোগী হতে চাই: মিসবাহ
রোববার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপরীতে ৭৬ রানে হারে পাকিস্তান। হারার পর পাকিস্তানের অধিনায়াক জানান, ‘আমরা কেন পারছি না তা আমি জানিনা। তবে এটা ঘটছে। এ নিয়ে কিছু করার নেই। আমার মনে হয় তারা ভালো খেলছে।’
বিশ্বকাপে ভারতের বিপরীতে কেন জিততে পারে না তা জানা নেই অধিনায়ক মিসবাহ-উল হকের। বিশ্বকাপের সূচী ঠিক হওয়া পর থেকেই এই পারা না পারা নিয়ে প্রশ্ন। কেন এমন হয়, এর কোন ব্যাখ্যা জানেন না মিসবাহ।
তবে হারার পরে হতাশ নন পাকিস্তানের অধিনায়াক, এ বিষয়ে ভাবতেও চান না তিনি। তিনি বলেন,‘ম্যাচটি এখন শেষ। আমরা পরের ম্যাচের দিকে মনযোগী হতে চাই।’ চাপের বিষয় আসলে তিনি বলেন, ভারতের সাথে বিশ্বকাপে জিততে না পারায় কিছু চাপ থাকে, তবে দ্রুত কিছু উইকেট পড়া হেরে গেলাম আমরা।
উল্লেখ্য, বিশ্বকাপে এই নিয়ে ভারতের বিপরীতে ৬ ম্যাচের সবকটিতেই তারা হেরেছে। সবমিলিয়ে মুখোমুখি লড়াইয়ে পাকিস্তান জিতেছে ৭২টিতে;ভারত ৫১টিতে।
এআরএস/এমএস