অস্ট্রেলিয়াতেও জনপ্রিয় সাকিব
অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে এখন অবস্থান করছে বাংলাদেশের টাইগার বাহিনী। যেখানে আগামী ১৮ তারিখ আফগানিস্তানের সাথে মুখোমুখি হবে তারা। সেখানের স্টেডিয়ামে অনুশীলন করছেন বাংলাদেশ দল। আর তাদের অনুশীলনে উৎসাহ দিতে অস্ট্রেলীয়া প্রবাসীবাসী বাংলাদেশি দর্শকরা ছুটে আসেন মাঠে। সেখানে আসা অনেক সাকিব ভক্ত সাকিব সাকিব বলে চিৎকার করে। আর সেই ভক্তদের ও হতাশ করলেন না সাকিব। হাত উঠিয়ে সাড়া দিয়ে এবং অটোগ্রাফ দিয়ে তাদের মনোবাসনা পূরণ করেন এই বিশ্ব সেরা অলরাউন্ডার।
শুধু অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি দর্শকদের কাছেই নয় সে অস্ট্রেলীয়ার কিশোরদের কাছেও খুবই জনপ্রিয় বিশ্ব সেরা এই ক্রিকেটার। কারন সে কিছু দিন আগেই মেলবোর্ন রেনেগেডসের হয়ে বিগ ব্যাশে খেলেছেন। সেখানে অস্ট্রেলিয়ার ছোট ছোট কিশোরদের ক্রিকেট টিপ্স দিতেন সাকিব। আর তার জন্য মেলবোর্নের কিশোরদের কাছে প্রিয় এই বাংলাদেশি তারকা। মেলবোর্নে সুন্দরীদেদের কাছেও শোনা গেছে সাকিব বন্দনা। এমনকি তারা সাকিবের অনেক খবরা খবরও রাখেন।
অন্যদিকে বাংলাদেশ কোচ হাতুরাসিংহে জানালেন, পূর্ণ পেশাদার মানসিকতা দেখিয়ে অস্ট্রেলিয়ানদের মন জয় করে নেয়া সাকিব যে দলের ছিল প্রাণভোমরা।
তাই এইবারের বিশ্বকাপে বিরাট কোহলি, স্টিভ স্মিথদের উপর যেমন নজর থাকবে ঠিক তেমনি এই সাকিবের উপর থাকবে একই নজর।
আরএস/আরআই