ভারতের সংগ্রহ ৩৭
অস্ট্রেলিয়ার মেলবোর্নে টসে জিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট করছে আসরের অন্যতম ফেভারিট দল ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৩৭ রান। শিখর ধাওয়ান ২৯ আর বিরাট কোহলি ১০ রান নিয়ে ব্যাট করছে। এর আগে ০ রান করে রান আউট হয়েছেন রোহিত শর্মা।
নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারানোয় বিশ্ব চ্যাম্পিয়ন ভারত আত্মবিশ্বাসী হলেও,প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচে তারা বেশ সাবধানী। এ পর্যন্ত বিশ্বকাপে দু`দলের তিন বারের সাক্ষাতে তিন বারই জিতেছে দক্ষিণ আফ্রিকা। ক্রিকেট সমর্থকদের আলাদা করেই চোখ থাকবে দক্ষিণ আফ্রিকা ও ভারতের ম্যাচের দিকে।
দক্ষিণ আফ্রিকা দল: এবি ডি ভিলিয়ার্স(অধিনায়ক),হাশিম আমলা, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, ফ্যাফ ডু প্লেসিস, ইমরান তাহির, ডেভিড মিলার, মরনে মরকেল, ওয়েন পারনেল, ভেরন ফিলান্ডার ও ডেল স্টেইন।
ভারত দল: মহেন্দ্র ধোনি (অধিনায়ক),শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, রবিন্দ্র জাদেজা, রবিচন্দন অশ্বিন, মোহাম্মদ সামি, উমেশ যাদব ও মোহিত শর্মা।
এমআর/আরআইপি