আবাহনীকে হারিয়ে সেমিফাইনালে মুক্তিযোদ্ধা


প্রকাশিত: ০৫:২৫ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলো ঘরোয়া ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ১-০ গোলে আবাহনীকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে মুক্তিযোদ্ধা।

খেলার ৩ মিনিটেই গোলের সুযোগ পেয়েছিল আবাহনী। কিন্তু হাঙ্গেরিয়ান মিডফিল্ডার গ্যাবন গোল করতে ব্যর্থ হন। ১৮ মিনিটে আবারো আরিফুলকে হতাশ করেন মুক্তিযোদ্ধা গোলরক্ষক। এরপর বেশ কয়েকটি ভার সুযোগ পেয়েছিলো মুক্তিযোদ্ধাও। কিন্তু কোনটিই কাজে আসেনি।

বিরতির পরও আক্রমণ আর পাল্টা আক্রমণে গোলের সুযোগ নষ্ট করলেও,ম্যাচে গোলের দেখা পায়নি কোন দল। নির্ধারিত সময়ে দুদলই গোল করতে ব্যর্থ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

ম্যাচের ৯৫ মিনিটে আসে সাফল্য। ডিফেন্ডার ইবনুল সিরাজির পাস আর সেনেগালরে ফরোয়ার্ড কামারা সার্বার নিখুত শট দুইয়ের যাদুতে লিড পায় মুক্তিযোদ্ধা। এরপর সমতা ফেরাতে একের পর এক চেষ্টা করেও,গোল নামক সোনার হরিনের নাগাল পায়নি আবাহনী। ফলে জয় নিয়েই শীর্ষ চারে পা রাখলো মুক্তিযোদ্ধা। আগামী সোমবার দ্বিতীয় সেমিফাইনালে মোহামেডানের মুখোমুখি হবে মুক্তিযোদ্ধা।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।