সহজ ম্যাচ কঠিন করে জিতল নিউজিল্যান্ড


প্রকাশিত: ০৬:৫৯ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

অস্ট্রেলিয়ার দেওয়া ১৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১ উইকেটের জয় পেয়েছে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনের হার না মানা ৪৫ রানের উপর ভর করে এই জয় পায় কিউইরা।

এর আগে দুই স্বাগতিকের হাই ভোল্টেজ ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে বোল্ট তাণ্ডবে মাত্র ১৫১ রানে অল আউট হয় অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের পক্ষে বোল্ট একাই নেন ৫ উইকেট। সর্বোচ্চ ৪৩ রান আসে হাডিনের ব্যাট থেকে।

১৫২ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তুলেন ব্র্যান্ডন ম্যাককালাম আর গাপটিল। তবে ১১ রান করে স্টার্কের বলে কামিন্সকে ক্যাচ দিয়ে আউট হন  মার্টিন গাপ্তিল। এরপর দ্রুত আরো দুই উইকেট হারায় নিউজিল্যান্ড। ২৪ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৫০ রান করে ম্যাককালাম বিদায় নেন কামিন্সের শিকার হয়ে।

এরপর অ্যান্ডারসনের সাথে ৫২ রানের জুটি করেন উইলিয়ামসন। ম্যাক্সওয়েল ২৬ রান করা অ্যান্ডারসনকে আউট করে জুটি ভাঙেন। এরপর শুরু হয় স্টার্কের তাণ্ডব। ৬ রানের মধ্যে ৪ উইকেট তুলে নিলে ম্যাচে শুরু হয় নতুন নাটক। তবে শেষ পর্যন্ত উইলিয়ামসন ৪৫ রান করে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। অস্ট্রেলিয়ার পক্ষে স্টার্ক নিয়েছেন ৬ উইকেট। ম্যাচ সেরা হয়েছেন বোল্ট।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।