ভারতের সহজ জয়


প্রকাশিত: ১১:১১ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

পার্থে পুল `বি`এর ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৯ উইকেটের সহজ জয় পেয়েছে ভারত। আমিরাতের দেয়া মাত্র ১০৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৮ ওভার ৫ বল মোকাবেলা করে শুধু শেখর ধাওয়ানের উইকেটটি হারায় বর্তমান চ্যাম্পিয়নরা।  

রোহিত শর্মা ৫৫ বলে ৫৭ এবং বিরাট কোহলি ৪১ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন। শেখর ধাওয়ান করেন ১৪ রান। আমিরাতের পক্ষে একমাত্র উইকেটটি নেন মোহাম্মদ নাভিদ।

ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রবিচন্দ্র অশ্বিন। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে অশ্বিনের বোলিং তোপে মাত্র ১০২ রান সংগ্রহ করেছে সংযুক্ত আরব আমিরাত।  

খেলার শুরুতেই ছন্দ হারিয়ে ফেলে আরব আমিরাত। একপাশে সাইমান আনোয়ার দলের হাল ধরলেও অন্য পাশে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় আমিরাত। মাত্র ৭১ রানেই ৯ উইকেট হারিয়ে ভুগতে থাকে তারা।

শেষ পর্যন্ত সাইমান আনোয়ারের ৩৫ রানের উপর ভর করে ১০২ সংগ্রহ করে ১৯ বছর পর বিশ্বকাপ খেলতে আসা মধ্যপ্রাচ্যের এই দেশটি। ভারতের পক্ষে আশ্বিন ৪ ও যাদব নেন ২টি উইকেট।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।