রুবেলের বিরুদ্ধে লড়বেন না হ্যাপির আইনজীবী
ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে মামলায় না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপির আইনজীবী।
রুবেলের কৃতিত্বে বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে ওঠার পর সু্প্রিম কোর্টের আইনজীবী কুমার দেবুল দে এ সিদ্ধান্তের কথা জানান।
সোমবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন - ‘No Objection Certificate (NOC)’। বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, একজন পেশাজীবী হিসেবে হ্যাপির পক্ষে মামলা পরিচালনার দায়িত্ব নিয়েছিলাম। বাংলাদেশের এহেন সফলতায় রুবেলের বিপক্ষে মামলায় লড়ার আমার আর ইচ্ছে নেই এবং তাই হ্যাপির আইনজীবী হিসেবে এখুনি নিজের নাম প্রত্যাহার করে নিলাম।
ভবিষ্যতে অত্র মামলাটি পরিচালনা করার জন্য হ্যাপির পক্ষে অন্য কোনো আইনজীবী নিয়োগ করা হলে আমার কোনো আপত্তি নেই। আর এখন থেকে আমি আর হ্যাপির আইনজীবী নই। শুভেচ্ছা বাংলাদেশ ক্রিকেট দল!!!!
উল্লেখ্য, গত বছরের ১৩ ডিসেম্বর বাংলাদেশের খেলোয়াড় রুবেল হোসেনের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা করেন চিত্রনায়িকা নাজনীন আকতার হ্যাপি।
এআরএস/আরআইপি