এবারও বিশ্বকাপ জিতবে ভারত : রবি শাস্ত্রী
এবারও ভারতই বিশ্বকাপ জিতবে বলে আশা প্রকাশ করেছে ভারতের ক্রিকেট লিজেন্ট রবি শাস্ত্রী। আয়ারল্যান্ডকে হেলায় উড়িয়ে দেওয়ার পর সাবেক এ ক্রিকেটার বলেন, পরপর দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ভারত সঠিক পথেই এগোচ্ছে।
পুল বি’র ম্যাচে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে ভারত। এই নিয়ে বিশ্বকাপে পরপর নয়টি ম্যাচে অপরাজিত থাকার নজির গড়ল ধোনি বাহিনী। তবে এবারের বিশ্বকাপে এটি ভারতের পঞ্চম জয়।
শাস্ত্রী বলেন, এভাবে পরপর জয়ী হওয়াটা খুবই ভালো ব্যাপার। কেননা, এরপর থেকেই নকআউট পর্ব শুরু হচ্ছে। একবার জিততে শুরু করলে দল ফুরফুরে মেজাজে থাকে। কিন্তু হারলে দলের ওপর চাপ বাড়ে। কাজেই ভারত এখন এই জয়ের ধারা বেশ ভালই উপভোগ করছে।
এদিকে, শাস্ত্রীর সুরেই কথা বলেছেন ভারতীয় ক্রিকেটর আরেক কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাওস্কর। বিশ্বকাপের নিজেদের দুরন্তভাবে তুলে ধরার জন্য গাওস্কর ভারতীয় বোলারদের ভূয়সী প্রশংসা করেছেন।
গাওস্কর বলেন, এই জয়ের ধারায় বোলারদের অবদান অনস্বীকার্য। কারণ, পাঁচটা ম্যাচেই তারা বিপক্ষ দলের সবাইকে অল আউট করতে পেরেছে। তিনি আরও বলেন, ভারত তো এখানে ঘুরতে আসেনি। চ্যাম্পিয়ন হতেই এসেছে। এক্ষেত্রে প্রতিদ্ব›দ্বীদের কোনওরকম সুযোগই দেবে না ভারত।
এএইচ/পিআর