সেরা তিনে সানিয়া
সুইস গ্রেট মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি গড়ার পর থেকে সানিয়া মির্জার ক্যারিয়ার এখন বৃহস্পতির তুঙ্গে। ইন্ডিয়ান ওয়েলস জেতার পর এখনও পর্যন্ত জীবনের সেরা রাঙ্কিংয়ে পৌঁছে গেলেন ভারতীয় টেনিসের এক নম্বর মহিলা এই ক্রীড়াবিদ। ৬৮৮৫ পয়েন্ট পেয়ে বিশ্ব ডাবলস রাঙ্কিংয়ে মহিলাদের মধ্যে এই হায়দরাবাদি সুন্দরী এখন তিন নম্বরে।
বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন এই টেনিস তারকা। সেরা তিনে যাওয়ার পর তিনি জানান, ক্যারিয়ার সেরা রাঙ্কিং ছুঁতে পেরে আমি রোমাঞ্চিত। তবে আমার স্বপ্ন এক নম্বর স্থানটাই। আশা করছি কোনও না কোনও দিন সেই স্বপ্নও বাস্তবের আকাশ ছোঁবে।``
এমআর/আরআইপি