অনূর্ধ্ব-২৩ ভারতীয় দল ঢাকায়
এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্ট খেলতে সোমবার ঢাকা পৌঁছেছে ভারত ফুটবল দল। স্যাভিও মেদেইরার কোচিংয়ে ২৩ জনের ভারতীয় দলে রয়েছেন অমরিন্দর সিং, অবিনাশ রুই দাস, প্রীতম কোটাল, হোলিচরণ নার্জারির মতো ফুটবলাররা।
গ্রুপ-‘ই’-তে ভারতের সঙ্গে রয়েছে আয়োজক বাংলাদেশ, উজবেকিস্তান এবং সিরিয়া। আগামী ২৭ মার্চ ভারতের প্রথম প্রতিপক্ষ উজবেকিস্তান৷ তার দু’দিন বাদে সিরিয়া এবং ৩১ মার্চ বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়নরা ২০১৬ অলিম্পিকের বাছাই পর্বে খেলার সরাসরি যোগ্যতা অর্জন করব।
এমআর/আরআইপি