ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি অস্ট্রেলিয়া-ভারত
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ বৃহস্পতিবার বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে মাঠে নামছে অস্ট্রেলিয়া। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ৯.৩০ মিনিটে।
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের লড়াইটা একদিকে যেমন দুই মোড়লের অন্যদিকে বর্তমান দুই ক্রিকেট পরাশক্তিরও।কেননা আইসিসি প্রকাশিত সর্বশেষ রাঙ্কিংয়ে শীর্ষ স্থান দুটি যে দখল করে আছে এ দু-দলই।
এর আগের দুই বিশ্বকাপে দু-দলের দেখা হলেও এবারই প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে তারা। ২০০৩ বিশ্বকাপ ফাইনালে অজিদের বিপক্ষে হেরে শিরোপার স্বপ্ন জলাঞ্জলি দিয়েছিল ভারত। তবে গেল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এই ক্লার্ক বাহিনীকেই হারিয়ে শিরোপা জয়ের পথ সুগম করেছিল ধোনিরা।
দলগত লড়াইয়ের পাশাপাশি সেমিফাইনালে দ্বৈরথ থাকবে অজি ব্যাটসম্যান ম্যাক্সওয়েল ও ভারতীয় স্পিনার অশ্বিনের মাঝেও। কেননা এখন পর্যন্ত অশ্বিনের করা ৫৪ বল থেকে ম্যাক্সওয়েল করেছেন ৭৭ রান। বিপরীতে আউট হয়েছে মাত্র একবার।
লড়াইয়ের এমন পরিসংখ্যান আছে জেমস ফকনার এবং রহিত শর্মার মাঝেও। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এই অজি পেসারের করা ১০৮ বল থেকে রহিতের সংগ্রহ ১২৪ রান।
২০১৫ বিশ্বকাপে সর্বনিম্ন ৫০ বল করেছেন, এমন বোলারের মধ্য থেকে ম্যাচ প্রতি শতকরা ৬৯ হারে সবচেয়ে কম ডট বল করার রেকর্ডটা এখন পর্যন্ত নিজের করে রেখেছেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। শতকরা ৬৮ হারে। এর পরেই আছেন অজি পেসার মিচেল স্টার্ক। পাশাপাশি বিশ্বকাপের এখন পর্যন্ত সবচেয়ে কম বোলিং অ্যাভারেজের রেকর্ডটাও এই অস্ট্রেলিয়ান পেসারেরই।
এমআর/পিআর