বিশ্বকাপের সেরা দশে মাহমুদুল্লাহ-মুশফিক
নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে পঞ্চম বারের মত চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। আর এর মধ্যদিয়ে পর্দা নেমেছে বিশ্বকাপ ক্রিকেটের একাদশতম আসরের। একাদশতম আসরে বাংলাদেশের প্রাপ্তিও অনেক। ইংল্যান্ডকে হারিয়ে এবারই প্রথম কোয়ার্টার ফাইনাল খেলেছে বাংলাদেশ।
আসর শেষে বিশ্বকাপের সেরা দশের তালিকায় জায়গা করে নিয়ে প্রাপ্তির খাতাটা আরও ভারী করলো মাহমুদুল্লাহ-মুশফিক। ব্যাট হাতে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় ৯ নাম্বারে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও উইকেটের পিছনে থেকে ডিসমিসালের সেরা ১০ জনের মধ্যে ১০ নম্বরে আছেন মুশফিকুর রহীম।
বিশ্বকাপে ব্যাট হাতে মাহমুদুল্লাহ রিয়াদের সংগ্রহ ৭৩.০০ গড়ে ৬ ম্যাচে ৩৬৫ রান। সেরা দশ ব্যাটসম্যানের মধ্যে ৫৪৭ রান নিয়ে শীর্ষে আছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল।
মুশফিক ৭টি ক্যাচ ও একটি স্টাম্পিং করে ডিসমিসালের সেরা ১০ জনের মধ্যে ১০ নম্বরে আছেন তিনি। অস্ট্রেলিয়ার হাডিন ১৬টি ডিসমিসাল করে আছেন তালিকার শীর্ষ স্থানে।
এমআর/এমএস