বোল্টকে পেছনে ফেলে বোলিংয়ে শীর্ষে স্টার্ক


প্রকাশিত: ০৩:৩৭ এএম, ৩০ মার্চ ২০১৫

বিশ্বকাপের একাদশতম আসরটা স্বপ্নের মত কাটালেন অস্ট্রেলিয়ান বোলার মিচেল স্টার্ক। পুরো বিশ্বকাপে ব্যাটসম্যানদের সাথে সমান ভাবে পাল্লা দিয়ে দুর্দান্ত পারফর্মেন্স করে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন।

নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে পঞ্চমবারের মত শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। আর এরই মধ্য দিয়ে গত ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আইসিসি বিশ্বকাপের ১১তম আসরের সমাপ্তি ঘটেছে। এদিন পুরো বিশ্বকাপ বিবেচনা করলে দেখা যাবে বোলারদের চেয়ে ব্যাটসম্যানদের দৌরাত্ম্য ছিল।  তারপরও বোলারদের পারফরম্যান্স ছিল দুর্দান্ত।

এবারের বিশ্বকাপে মোট আট ইনিংসে বোল্টের চেয়ে ১ ম্যাচ কম খেলে ২২টি উইকেট নিয়ে উইকেট শিকারের তালিকায় সেরা অবস্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। ৯ ইনিংসে সমান উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট।

তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছেন যথাক্রমে উমেশ যাদব, মরনে মরকেল ও মোহাম্মদ শামি। তাদের উইকেট সংখ্যা যথাক্রমে ১৮টি, ১৭টি, ১৭টি।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।