বিরাট আনুশকার সমর্থনে যুবরাজ


প্রকাশিত: ১২:৩৮ পিএম, ৩০ মার্চ ২০১৫

প্রেম স্বর্গ..প্রেম অমর! সেই প্রেমের সমর্থনেই এবার মুখ খুললেন ২০১১’র ক্রিকেট বিশ্বকাপের ম্যান অফ দ্য টূর্নামেন্ট যুবরাজ সিং!

বিশ্বকাপ সেমিফাইনালে অষ্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার পর বিরাট-আনুশকার সম্পর্ক মুখোমুখি হয় দর্শকদের তীর্যক সমালোচনার। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যুক্তিসঙ্গত কোন কারণ ছাড়াই সমালোচনায় পড়তে হয় আনুশকা শর্মাকে।

এইসব বিষয় নিয়েই নিজের ব্যক্তিগত একাউন্টে টুইট করেন ক্রিকেট তারকা যুবরাজ সিং। নিজের টুইটে যুবি উল্লেখ করেন, ‘সব ভারতীয় সমর্থকরা যারা আমাদের জেতা এবং হারায় সমর্থন করেন তাদের বলব বিরাট কোহলি আর অনুশকা শর্মার ব্যক্তিগত জীবনকে সমর্থন করা উচিত।’

এর পরের টুইটে ৩৩ বছরের যুবি কোহলির সমর্থনে গলা ফাটিয়ে লেখেন, ‘অস্ট্রেলিয়া সফরে যে পাঁচটা শতরান করল তার আরও বেশী শ্রদ্ধা ও সমর্থন প্রাপ্য’।

এছাড়াও আনুশকাকে সমর্থন জানিয়ে ভারতীয় টেনিস তারকা ও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও টুইট করেছেন সামাজিক যগাযোগ মাধ্যম টুইটারে।

রাআহা/এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।